শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত  যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকী উসমানী

আবরার স্মরণে ছাত্রলীগের শোকর‍্যালী কর্মসূচী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ স্মরণে শোকর‍্যালী করবে বাংলাদেশ ছাত্রলীগ।

ছাত্রলীগের পাঠানো এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ শোকর‍্যালী আয়োজন করা হবে। সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে র‌্যালী শুরু হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

বুধবার রাতে ছাত্রলীগের পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করা হয়, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়। এ হত্যাকাণ্ডটি ছাত্রসমাজসহ প্রতিটি মানুষের হৃদয়ে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ নিহত আবরার ফাহাদের স্মরণে এক শোকর‌্যালীর কর্মসূচী গ্রহণ করেছে। সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে র‌্যালী শুরু হবে।

প্রসঙ্গত, গত রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তদারকির নামে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে অমানবিক নির্যাতন চালায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে নির্যাতনের মুখে নিহত হন আবরার। প্রতিবাদে আন্দোলনে নামে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন নিহতের বাবা। গ্রেফতার হয়েছেন জড়িতরা। তবে পলাতক আছেন কয়েকজন। এ দিকে জড়িত ১১ জনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ