সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ময়মনসিংহে বন্ধুর ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:   ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের পথে বন্ধুর ছুরিকাঘাতে শাওন ভট্টাচার্য্য (২০) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯ টার দিকে নগরের গোলপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, প্রতিমা বিসর্জনের আগে বন্ধুদের সাথে বাগবিতণ্ডা হয় শাওনের। এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করা হয় শাওনকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাওন ভট্টাচার্য ময়মনসিংহ কমার্স কলেজের ২য় বর্ষের ছাত্র এবং নগরের নাটকঘর লেন এলাকার শুভাশিস ভট্টাচার্য্যের ছেলে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ