সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

আবরারের বাড়ি যেতে পারলেন না বুয়েট ভিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের গ্রামের বাড়ি যাওয়ার পথে এলাকাবাসীর বাধার মুখে ফিরে আসেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।

বুধবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪ কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গোরস্থানে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের সঙ্গে ছিলেন।

বুয়েট ভিসি সেখানে যাওয়ার খবরে আগে থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়। এসময় আবরারের বাড়ির পাশে ও কবরের আশেপাশের এলাকায় অসংখ্য র‌্যাব ও পুলিশ অবস্থান নেয়।

কবর জিয়ারত শেষে ৪টা ৫০ মিনিটে আবরার বাড়ির পথে তার পরিবারকে সমবেদনা জানাতে আবরারের বাড়ির মুখে যাওয়ার পথে এলাকাবাসীর বাধার সম্মুখীন হন ভিসি।

এসময় এলাকাবাসীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাক্কাধাক্কি হয়। অবস্থা বেগতিক দেখে সেখান থেকেই ফিরে যেতে বাধ্য হন।

গত রবিবার রাত ৮টায় বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। এরপর তাকে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ