সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ভারতে ফের বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারো একটি বিমান বিধ্বস্ত হয়েছে ভারতে। রোববার (৬ অক্টোবর) দেশটির তেলেঙ্গানা রাজ্যের ভিকারাবাদ জেলার সুলতানপুর গ্রামে বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি। যাতে একজন নারীসহ দুই পাইলট নিহত হয়েছেন।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, ভারতীয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি একটি চাষের জমির ওপর ভেঙে পড়ে এবং সেটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে বিমানে থাকা একজন নারীসহ দুই পাইলটই ঘটনাস্থলে প্রাণ হারান।

তবে বিমানটি ভেঙে পড়ার সঠিক কারণ জানাতে পারেনি ভারতীয় বিমান বাহিনী। যদিও ধারণা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে।

গণমাধ্যমের খবরে আরও বলা হয়, বিমানটিতে একজন নারী ও একজন পুরুষ পাইলট ছিলেন। পুরুষ পাইলটের নাম প্রকাশ বিশাল বলে উল্লেখ করা হলেও নারী পাইলটের পরিচয় জানাতে পারেনি।

জানা যায়, রোববার বেগমপেট বিমানবন্দর থেকে টেকঅফের কিছু সময় পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানটির। রাজধানী হায়দরাবাদ থেকে ১০০ কি.মি. দূরে বিমানটি ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে যায় ভিকারাবাদ পুলিশ। পরে বিমানের ধ্বংসাবশেষ থেকে দুই পাইলটের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভারি বৃষ্টির জন্য বেগমপেট বিমানবন্দরের সঙ্গে প্রশিক্ষণ বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সূত্র-জিনিউজ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ