সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ফের তুর্কী অর্থনীতি ধ্বংস করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম; সীমা ছাড়িয়ে গেলে আবারো তুরস্ককে দেখে নেয়া হবে, টুইটারে এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। উত্তর-পশ্চিম সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ‘অবাক করা’ ঘোষণা দেয়ার পর একের পর এক টুইট বা্র্তায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।যদিও সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্পের রিপাবলিকান সহযোগীরা।বিবিসি

সিরিয়ায় ইসলামিক স্টেটকে ঠেকাতে কুর্দি বাহিনী যুক্তরাষ্ট্রের প্রধান সহযোগী। দেশটি এক হাজারের মতো মার্কিন সেনা মোতায়েন রয়েছে। স্টেট ডিপার্টমেন্টের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে এরই মধ্যে ডজন দুয়েক সৈন্য প্রত্যাহার করা হয়েছে। ধারাবাহিক টুইটে ট্রাম্প বলেন, মার্কিন সেনা প্রত্যাহারের সুযোগে তুরস্ক যদি সীমান্ত পার হয়ে কুর্দি যোদ্ধাদের ওপর হামলার চিন্তা করে, তাহলে ভুল করবে।

এদিকে, কুর্দিনিয়ন্ত্রিত যোদ্ধাদের প্রধান গ্রুপটি মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে ভালোভাবে নিতে পারেনি। তারা একে পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করেছে। সেনা প্রত্যাহারের ফলে সিরিয়ায় আইএস-এর উৎপাত বাড়বে বলেই সমালোচকরা মনে করছেন। তবে ট্রাম্প বলেছেন, এমন কিছু করলে তুরস্ক ভুল করবে।

এর আগেও তুরস্কের অর্থনীতিতে বেশ বড়ো রকম ধাক্কা দিয়েছে ট্রাম্প।তার আগে বেশ কিছু ইস্যুতে দুই দেশের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।তারই ধারাবাহিকতায় গত বছর তুরস্কের বেশ কিছু পণ্যের ওপর শুল্কবৃদ্ধি করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি নিষেধাজ্ঞা আরোপ করে তুরস্কের শীর্ষ কর্মকর্তাদের ওপর।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ