সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ঢামেক থেকে হৃদরোগ হাসপাতালে সম্রাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে দুই ঘণ্টা প্রাথমিক চিকিৎসা শেষে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়েছে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে।

মঙ্গলবার (৮ অক্টোবর) আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে সকাল ছয়টার দিকে কারা পুলিশ প্রটোকলে ইসমাইল হোসেন সম্রাটকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এস আই খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, ঢামেকে প্রাথমিক চিকিৎসা শেষে সম্রাটের হৃদরোগজনিত সমস্যা চিহ্নিত হয়। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তার চিকিৎসা সম্পন্ন হবে।

এদিকে সোমবার রাতে সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এই রিমান্ড শুনানি বুধবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতে অনুষ্ঠিত হবে।

রমনা থানা পুলিশ অস্ত্র ও মাদক আইনে মামলায় তাকে গ্রেফতার দেখানো-পূর্বক ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম ইয়াসমিন আরা আসামি সম্রাটের উপস্থিতিতে গ্রেফতার দেখানোর আবেদন ও রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ