সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ভাইয়ের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সম্রাটের বোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের বোন ফারহানা চৌধুরী রোববার কর্তৃপক্ষের কাছে তার ‘নির্দোষ’ ভাইয়ের মুক্তির দাবি জানিয়েছেন।

রাতে পরশুরামের পূর্বসাহেবনগরের বাড়িতে ইউএনবির সাথে আলাপকালে তিনি বলেন, সম্রাট অসুস্থ ও হার্টের রোগি। তার ওপেনহার্ট সার্জারি হয়েছে। সম্রাটের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

‘জুয়া খেলা সম্রাটের নেশা’ সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরীর গণমাধ্যমে দেয়া বক্তব্যকে মিথ্যাচার বলেও তিনি দাবি করেন।

ফারহানা বলেন, ‘শারমিন চৌধুরী একজন লোভী নারী। সে সব সময় টাকার জন্য আমার ভাইকে যন্ত্রণা দিত। এ জন্য সম্রাট তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল।’

তিনি আরো বলেন, ‘আমার ভাই নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে।’

এদিকে রোববার বিকালে সম্রাটকে নিয়ে পরশুরামে তার বাড়িতে অভিযানের গুঞ্জন ওঠে। বিকালে উপজেলার সাহেব নগরের বাড়ির সামনে পুলিশের একটি গাড়ি কিছুক্ষণ অবস্থান নিলেও রাত সাড়ে ৯টা পর্যন্ত কোনো ধরনের অভিযানের খবর পাওয়া যায়নি।

সম্রাটের সহযোগী এনামুল হক আরমানকে হেলিকপ্টার যোগে ফেনী নিয়ে আসে র‌্যাব। তাকে নিয়ে রাতে বিশেষ অভিযানের কথা শোনা গেলেও র‌্যাবের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানানো হয়নি।

ফেনী র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী বলেন, ‘পুরো বিষয়টি ঢাকা থেকে মনিটরিং করা হচ্ছে। তাই আমাদের কাছে কোনো তথ্য নেই।’

রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও আরমানকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের দুজনকেই ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ