সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

আফগান সরকার ও তালেবানের মধ্যে বন্দি বিনিময়; ৩ ভারতীয় ইঞ্জিনিয়ার মুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১১ জন আফগান সদস্যের বিনিময়ে ৩ ভারতীয় পণবন্দিকে মুক্তি দিল আফগানিস্তানের তালেবান। সংবাদ সংস্থা আরএল'কে তালেবান নেতারা জানিয়েছে, রবিবার ১১ জন তালেবানি সদস্যের বিনিময়ে ৩ ভারতীয় ইঞ্জিনিয়ারকে মুক্তি দিয়েছে তারা।

তবে আফগান প্রশাসন বা মার্কিন সেনার মধ্যে কাদের পক্ষ থেকে তাদের তালেবানিকে মুক্তি দেয়া হয়েছে, তা স্পষ্ট নয়। তবে ১১ জনের মধ্যে তালেবান দলের এক পদস্থ সদস্যও রয়েছে।

মুক্তি পাওয়া তালেবানদের মধ্যে রয়েছে শেখ আবদুর রহিম ও মৌলবি আবদুর রশিদ। এদের মধ্যে রশিদ কুনার ও নিমরোজে তালিবানের শীর্ষ নেতা ছিল। বন্দিমুক্তির দাবির স্বপক্ষে ছবিও রিলিজ করেছে তালেবান। যদিও সংবাদমাধ্যমের পক্ষ থেকে ওই ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

রবিবার সকালে বন্দি বিনিময় হলেও, আফগানিস্তানের কোন এলাকায় তা হয়েছে জানা যায়নি।

আফগানিস্তানের উত্তর বাঘলান প্রদেশের এক সংস্থায় কাজ করা ৭ জন ইঞ্জিনিয়ারকে ২০১৮ সালে আটক করা হয়েছিল। গত মার্চে এক বন্দিকে মুক্তি দেয়া হয়। বাকিদের সম্পর্কে কোনও তথ্য মেলেনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ