সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

শেখ হাসিনা আমার অনুপ্রেরণা: প্রিয়াংকা গান্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে দিল্লির তাজমহল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট বার্তায় প্রিয়াংকা শেখ হাসিনাকে বড় ধরনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। টুইটারে শেখ হাসিনার সঙ্গে আলিঙ্গনের একটি ছবি পোস্ট করেন প্রিয়াংকা গান্ধী।

টুইটারে প্রিয়াংকা গান্ধী বলেছেন, শেখ হাসিনার বৈশিষ্ট্য হলো তিনি যা বিশ্বাস করেন সেটির জন্য সাহস ও অধ্যবসায়ের সঙ্গে লড়াই করা। শেখ হাসিনার কাছ থেকে প্রতীক্ষিত আলিঙ্গন পেলাম। দীর্ঘদিন ধরে তার সঙ্গে পুনরায় সাক্ষাতের অপেক্ষায় ছিলাম। স্বজন হারানো ও প্রতিকূলতা মোকাবিলায় তার শক্তি এবং যা বিশ্বাস করেন সেটির জন্য সাহস ও অধ্যবসায়ের সঙ্গে লড়াইয়ের কারণে তিনি সব সময় আমার কাছে বড় ধরনের অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ