সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

রিফাত হত্যা মামলায় চার্জশিটভুক্ত ৪ আসামির আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার সকালে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণ করা এ চার আসামি হলেন, অপ্রাপ্তবয়স্ক আসামি রিফাত হাওলাদার, প্রিন্স মোল্লা ও আবু আব্দুল্লাহ রায়হান এবং প্রাপ্তবয়স্ক আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা দায়রা জজ এবং নারী ও শিশু আদালতের পিপি।

রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ছয়জন অপ্রাপ্তবয়স্ক। এছাড়া পলাতক ছিলেন আরো নয় আসামি। যাদের মধ্যে রোববার ওই চার আসামি আত্মসমর্পণ করেছেন।

বর্তমানে পলাতক রয়েছে আরো পাঁচ আসামি। তারা হলেন, মামলার প্রাপ্তবয়স্ক অভিযুক্ত মুছা, হাসান এবং কিশোর অভিযুক্ত সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ, মারুফ মল্লিক ও নাইম। আর এ মামলার এজাহারে প্রধান অভিযুক্ত প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে মামলা দায়ের করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ