সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ভারতের সাথে সমঝোতা স্মারক সই, ভরসা পাচ্ছে না গণফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত সফরে দেশটির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব চুক্তি করেছেন, তাতে ভরসা নেই জানিয়ে গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেছেন, ‘এ সরকারের ওপর আমাদের ভরসা নেই। জনগণেরও ভরসা নেই। জনস্বার্থ রক্ষা করার মতো দক্ষতা কিংবা ইচ্ছা সরকারের আছে কি না তা নিয়ে আমরা সন্দিহান।’

শনিবার রাতে বেইলি রোডে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় প্রেসিডিয়াম বৈঠক শেষে রেজা কিবরিয়া সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

বাংলাদেশ ও ভারত সমুদ্র উপকূলে নজরদারি, চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহার, এলওসি বাস্তবায়নসহ কয়েকটি বিষয়ে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করে।

রেজা কিবরিয়া বলেন, ‘চুক্তির পুরোটা জানা নেই। পানি বণ্টনের টেকনিক্যাল দিকগুলো না জেনে কিছু বলা ঠিক হবে না। সাধারণভাবে বলতে চাই– বর্তমান সরকার জনগণের স্বার্থরক্ষা করতে পুরোপুরি ব্যর্থ। পুরনো রোহিঙ্গা সমস্যা রয়েছে। পানি পাওয়া, ব্যবসা-বাণিজ্য, ট্রানজিট বিষয়েও তারা ব্যর্থ। দেশের মাটিতে সরকার যেমন ব্যর্থ, পররাষ্ট্রনীতিতেও তাদের ব্যর্থতা স্পষ্ট।’

‘শিগগিরই দেশে আরেকটি নির্বাচন হবে’– কিসের ভিত্তিতে এ কথা বলেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমি কথাটি ওভাবে বলিনি। প্রত্যেক খাতে সরকারের যে ব্যর্থতা, তাতে মোটামুটি রাষ্ট্র কলাপসের দিকে যাচ্ছে। সরকার প্রত্যেক ড়্গেত্রে যে ব্যর্থ, মানুষ আগে টের পায়নি, এখন বুঝে গেছে। আমার ধারণা, কোনো আন্দোলনে নয়, ব্যর্থতার জন্য সরকারই ক্ষমতা ছেড়ে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। আমার ধারণা, এটি খুব তাড়াতাড়ি হবে।’

রেজা কিবরিয়া বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ৩০ ডিসেম্বর বড় আকারের সমাবেশ করা হবে। তবে তার আগেই দেশে অনেক কিছু ঘটতে পারে। হয়তো এ সরকার ক্ষমতায় থাকবে না। সুতরাং সেটি নিয়ে এখনই কিছু ভাবছি না।’ চলমান দুর্নীতিবিরোধী অভিযান বিষয়ে তিনি আরও বলেন, ‘চতুর্থ-পঞ্চম শ্রেণির কয়েক নেতা ধরলেই আমরা উৎফুল্ল হয়ে যাব, সরকার যেন এটা না ভাবে। যারা ব্যাংক-শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে, তখন আমরা স্বাগত জানাব।’

এর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দলের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে প্রেসিডিয়ামের বৈঠক হয়।

বৈঠকে নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য মেজর জেনারেল (অব.) আমসা আমিন, অ্যাডভোকেট মোহসিন রশীদ, মোকাব্বির খান এমপি, জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, মেজর (অব.) আমিন আফসারি প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ