সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

বাগদাদে টেলিভিশন স্টেশনে বন্দুকধারীদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদের বেশ কয়েকটি টেলিভিশন স্টেশনে হামলা চালিয়েছে মুখোশ পরিহিত বন্দুকধারীরা। শনিবার ওই হামলা চালানো হয়েছে বলে রাশিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এসব হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনও নিশ্চিত নয়।

বাগদাদে অবস্থিত সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন স্টেশনের তরফ থেকে জানানো হয়েছে যে, বেশ কয়েকজন মুখোশধারী বাগদাদে তাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। ওই চ্যানেলের এক সংবাদদাতা বলেন, বন্দুকধারীদের গুলিতে আমাদের বেশ কয়েকজন সহকর্মী আহত হয়েছেন।

তিনি আরও বলেন, বন্দুকধারীরা কালো পোশাক পরা ছিলেন। তারা চ্যানেলের ভেতরের বিভিন্ন জিনিসপত্র এবং মোবাইল ফোন ধ্বংস করেছে। হামলার সময় নিরাপত্তা চাওয়া হলে পুলিশ কোনো ধরনের সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ফেডারেল পুলিশের সদস্যরা হামলার সময় আমাদের কোনো ধরনের সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

তবে হামলার ঘটনা তদন্তে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কর্মকর্তারা আমাদের নিশ্চয়তা দিয়েছেন।

বাগদাদে অবস্থিত দিজলা, এনআরটি, আরাবিয়া হাদাথ, ফালুজা, আলগাদ আল আরাবি, আল শারকিয়া এবং স্কাই নিউজ আরাবিয়ার কার্যালয়েও হামলার খবর পাওয়া গেছে।

সাম্প্রতিক সময়ে ইরাকে সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই এসব হামলার ঘটনা ঘটল। কয়েক দিন ধরে চলা বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে এখন পর্যন্ত প্রায় একশ মানুষ প্রাণ হারিয়েছে এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে।

অিারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ