সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

দেশবিরোধী চুক্তি আড়াল করতে ‘সম্রাট নাটক’: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত সফরের সময় দেশবিরোধী চুক্তি আড়াল করতেই যুবলীগ নেতা সম্রাটকে আটকসহ ক্যাসিনো নাটক সাজানো হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি।

রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আপনাদের মনে আছে, ওবায়দুল কাদের সাহেব বলেছেন- সামনে চমক অপেক্ষা করছে। এটি হচ্ছে তাদের সেই চমক। আসলে এগুলো সব আওয়ামী লীগের নানা ধরনের নাটক। এই যে ভারতের সঙ্গে চুক্তিগুলো করা হলো, সেগুলো থেকে জনগণের চোখকে আড়াল করতেই সম্রাটকে গ্রেফতারের নাটক।

রিজভী আরও বলেন, তিন দিনের ভারত সফরে যেসব অসম আর গণবিরোধী চুক্তি করা হয়েছে, এসব চুক্তি থেকে জনগণের দৃষ্টি ফেরাতে সম্রাটকে গ্রেফতারের নাটক সামনে আনা হয়েছে। অনেক দিন ধরেই তো আমরা শুনছি, সে নজরদারিতে আছে। র‌্যাবের ডিজি জানিয়েছিলেন, অপেক্ষা করেন, জানতে পারবেন।

প্রসঙ্গত, অবৈধ ক্যাসিনোবাণিজ্যের ঘটনায় আজ ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর থেকে সদ্য বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহসভাপতি আরমানকে আটক করেছে র‌্যাব।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ