সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

জিসানকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুবাইয়ে গ্রেফতার ঢাকার শীর্ষ সন্ত্রাসী জিসানকে দ্রুত দেশে ফিরে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, জিসান ইন্টারপোলের তালিকায় থাকা একজন শীর্ষ সন্ত্রাসী। তাকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ বছর আগেই ইন্টারপোলে আমরা জিসানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম। সংযুক্ত আরব আমিরাত সরকার তাকে আটক করে আমাদের জানিয়েছে। তাকে দ্রুত কিভাবে, কী পদ্ধতিতে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা আশা করছি, খুব দ্রুতই তাকে ফিরে দেশে ফিরিয়ে আনতে পারব।

জিসানের সঙ্গে ক্যাসিনোর সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, ক্যাসিনো ব্যবসা না টেন্ডার ব্যবস্থা সেটা আমাদের কাছে মুখ্য নয়। জিসান শীর্ষ সন্ত্রাসী, এ কারণে তাকে আমরা ফিরিয়ে আনব। সে আর কিসের কিসের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখব।

চিহ্নিত ও দণ্ডিত অপরাধীদের যারা দেশের বাইরে পালিয়ে আছেন, তাদের বিষয়ে কী ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, পালিয়ে যাওয়ার প্রবণতা তো আগে থেকেই রয়েছে। যেমন বঙ্গবন্ধুর হত্যাকারীরা পালিয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদেরও অনেকে পালিয়েছেন। তাদের ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। যাকে যেখান থেকে ফিরিয়ে আনতে যে ব্যবস্থা প্রয়োজন, সরকারিভাবে তো বটেই, অন্য বিভিন্ন চ্যানেলেও আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, অপরাধীদের সবাইকে দেশে ফিরিয়ে আনব এবং দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ