সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

গাজীপুরে নদীতে ডুবে ৩ বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) উপজেলার খিরাটি এলাকায় এ ঘটনাটি ঘটে। মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলো- সিনথিয়া (১১) সিনহা (৭) এবং হিমা (১২)। নিহত হিমার মামাতো বোন সিনথিয়া ও সিনহা।

কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, হিমা তার নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে হিমা এবং তার মামাতো বোন সিনথিয়া ও সিনহা ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে গেলে তারা নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে নিহতের পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে বিকেলে নদী থেকে হিমা, সিনথিয়া ও সিনহাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ