শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত  যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকী উসমানী মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত নবীজি (সা.)-কে যারা শেষ নবী মানে না তারা কাফের: মাওলানা খুরশিদ আলম কাসেমী

ইয়েমেনে আমিরাতপন্থি সেনাদের অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতপন্থি সেনারা ইয়েমেনের সোকোত্রা দ্বীপপুঞ্জে সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছে বলে দাবি জানিয়েছে ইয়েমেন সরকার। খবর ‘ মিডল ইস্ট মনিটর'-এর।

এ বিষয়ে আজ মিডল ইস্ট মনিটরে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুথিদের চলমান বিবাদের জের ধরে এই অভ্যুত্থানের চেষ্টা চালান সংযুক্ত আরব আমিরাতপন্থি সেনারা।

সংবাদমাধ্যমটি আরও জানায়, সাউদার্ন ট্রানজেশনাল কাউন্সিলের সৈন্যরাই এই সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছে।

অভ্যুত্থানের চেষ্টা চালানো সেনারা নিরাপত্তা বিভাগের প্রধানের কার্যালয়ে হামলা চালায়। প্রথমে তারা হামলা চালায় কয়েকজন পুলিশের ওপর। তবে বেশিদূর এগোতে পারেনি তারা।

উল্লেখ্য, গত কয়েকমাসে বেশ কয়েকবার মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

আরএম/