সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

সৌদি তেল স্থাপনায় হামলায় ইরানের হাত নেই: পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের দু’টি তেল শোধনাগারে সাম্প্রতিক ড্রোন হামলার জন্য পশ্চিমা দেশগুলো ইরানকে দায়ী করার যে চেষ্টা করছে তা সরাসরি নাকচ করে দিয়েছেন পুতিন। তিনি বলেছেন, আমেরিকা ওই ঘটনায় ইরানের জড়িত থাকার পক্ষে কোন প্রমাণ দেখাতে পারেনি।

গতকাল বুধবার রাজধানী মস্কোয় জ্বালানী বিষয়ক এক সম্মেলনে পুতিন একথা বলেন। রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা সৌদি তেল শোধানাগারে হামলার নিন্দা জানাই। তবে একইসঙ্গে আমরা এর দায় ইরানের ওপর চাপানোর বিরোধিতা করি কারণ এর পক্ষে কোনো প্রমাণ নেই।

পুতিন বলেন, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ব্যক্তিগতভাবে তাকে জানিয়েছেন যে, ওই হামলায় তেহরানের হাত ছিল না।

গত ১৪ সেপ্টেম্বর ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ঘোষণা করে, তারা ১০টি ড্রোন পাঠিয়ে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আবকাইক ও খুরাইস তেল শোধনাগারে হামলা চালিয়েছে। ওই হামলায় তেল শোধানাগার দু’টির মারাত্মক ক্ষতি হয় এবং সৌদি আরবের তেল রপ্তানি অর্ধেকে নেমে আসে।

গত প্রায় পাঁচ বছর ধরে সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা ওই হামলার দায়িত্ব স্বীকার করলেও ওয়াশিংটন ও রিয়াদ কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই এর জন্য ইরানকে দায়ী করে। পরবর্তীতে জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনও ইরানকে দায়ী করা দেশগুলোর তালিকায় যোগ দেয়।

ইরান এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, সৌদি আগ্রাসনের মুখে আত্মরক্ষার অধিকার ইয়েমেনিদের রয়েছে এবং তারাই এ হামলা চালিয়েছে।

প্রেসিডেন্ট রুহানি গত শুক্রবার বলেছেন, যেসব ইউরোপীয় দেশ এখন তেহরানকে দায়ী করছে সেসব দেশের নেতারা সম্প্রতি নিউ ইয়র্কে তার সঙ্গে সাক্ষাতে বলেছেন, সৌদি তেল স্থাপনায় হামলার ঘটনায় কে বা কারা জড়িত তা তাদের জানা নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ