সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

রাজধানীতে ট্রাক চাপায় র‌্যাব সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাকরাইল মোড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হাসান মাহমুদ (৩০) নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন।

বুধবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সদস্য থেকে বর্তমানে র‌্যাব হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন তিনি। তার বাড়ি বরিশাল আগৈরঝড়ায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২ জন র‌্যাব সদস্য কাকরাইল মোড় দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দু’জনই পড়ে গিয়ে আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক হাসানকে রাত ৩টায় মৃত ঘোষণা করেন। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন চিকিৎসকরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ