সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

মোটরসাইকেলসহ পুকুরে পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মোল্লা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে মারা গেছেন।

বুধবার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার ওসি মুহা. আজিজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, রাতে ফুকরা ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুল হক মোল্যা উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রধান রাস্তা থেকে তার বাড়িতে যাওয়ার সময় পুকুর পাড় দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানির মধ্যে পড়ে মারাত্মক আহত হন।

পরে স্থানীরা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ