সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম

'কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই ঘরে ফিরবো'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাদিয়ানীরা শুধু ইসলামের শত্রু নয়, তারা দেশ ও বিশ্ব মানবতার শত্রু। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে তবেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বললেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের নেতাকর্মীরা ।

সংগঠনটির নেতাকর্মীরা বলেন, কাদিয়ানীরা শুধু ইসলামের শত্রু নয়, তারা দেশ ও বিশ্ব মানবতার শত্রু। কাশ্মির, ফিলিস্তিন, আরাকানসহ সমগ্র বিশ্বে যত মুসলিম নিধন চলছে তার অন্যতম ইন্ধনদাতা এই কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। তাই তাদের বিরুদ্ধে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

আজ মঙ্গলবার সকাল ৮ টায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের কার্যালয়ে সংগঠনের জেনারেল আল্লামা নুরুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির এক জরুরি বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

বৈঠকে বক্তারা বলেন, আমরা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে তবেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মুহিউদ্দিন রব্বানী সাংগঠনিক সম্পাদক মাও আহমদ আলী কাসেমী, সেগুনবাগিচা মসজিদের খতিব মাওলানা আব্দুল কাইউম সুবহানী, মাখজানুল উলুমের নায়েবে মুহতামিম মাও জহুরুল ইসলাম তিলপাপাড়া মদিনাতুল উলুমের মুহতামিম মাওলানা ইউনুস ঢালী, বাংলাদেশ আই হসপিটালের রেটিনা বিভাগের প্রধান ডাঃ মাসুদ হাশমী, পিরজংগী মাজার মসজিদের খতিব মুফতি জোবায়ের, সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় মসজিদের খতিব আবু সালেহ মুহাম্মদ সালিমুল্লাহ, বাগানবাড়ি মসজিদের খতিব মাওলানা আশেকুল্লাহ, বটতলা মসজিদের খতিব মাওলানা মুমিনুল ইসলাম, সবজি বাগান মার্কাজ মসজিদের খতিব মুফতি নজরুল ইসলাম, মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা রওশন জামিল, তাবলিগের মুরুব্বি ভাই সোহরাব সাহেব, মাওলানা রাশেদ বিন নুর।

বৈঠকে চলমান কওমি মাদরাসা সমুহের প্রথম সাময়িক পরিক্ষার পরপরই সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফীর মাধ্যমে থেকে তারিখ নির্ধারণ করে সারাদেশের খতমে নবুওয়তের জেলা নেতৃবৃন্দ ও উলামায়ে কেরামের প্রতিনিধি সম্মেলন হাটহাজারীতে করার সিদ্ধান্ত গৃহিত হয়।

এ কর্মসূচী বাস্তবায়নের জন্য মাওলানা আব্দুল কাইউম সুবহানীকে প্রধান করে একটি ১০ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে ঢাকা মহানগরের অবশিষ্ট জোন কমিটি ও জেলা কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ