সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম

‘আজকে জামিন পেলে কালকেই বিদেশ যাবেন খালেদা জিয়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির যুগ্ম-মহাসচিব সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া খুবই অসুস্থ।

তার উন্নত চিকিৎসা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

এর আগে বিকেল ৫টার দিকে হারুনসহ বিএনপির তিন এমপি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। বাকি দুই এমপি হলেন- উকিল আবদুস সাত্তার ও আমিনুল ইসলাম।

শপথ নেওয়ার পর এই প্রথম দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন দলের এই তিন সংসদ সদস্য। তার সঙ্গে হঠাৎ এই তিন এমপির সাক্ষাৎ নিয়ে দলের মধ্যে নানা কথাবার্তা শুরু হয়েছে।

কারও কারও প্রশ্ন- মুক্তির বিষয়ে বিশেষ করে প্যারোলে মুক্তির বিষয়ে তাহলে কি খালেদা জিয়ার কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে? যদিও এমপিদের কাছ থেকে এর সরাসরি কোনো জবাব পাওয়া যায়নি।

জানতে চাইলে উকিল আবদুস সাত্তার দেশ রূপান্তরকে বলেন, ‘হঠাৎ করে আমরা দেখা করতে যাইনি। এত দিন দেখা করতে যাইনি আমরা তো অমানবিক কাজ করেছি। আসলে আমাদের তার সঙ্গে দেখা করতে যেতে দেওয়া হয়নি।’

সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আপনারা সাক্ষাৎ করতে গেছেন গুঞ্জন রয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কারও কোনো প্রস্তাব নিয়ে আমরা চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে যাইনি।

আরও আগে তার সঙ্গে আমাদের সাক্ষাতের দরকার ছিল। এটা আমরা অপরাধ করেছি। দীর্ঘদিন পর দলের নেত্রীকে স্বচক্ষে দেখতে হাসপাতালে গিয়েছিলাম আমরা।

এদিকে হাসপাতালের কেবিন থেকে বেরিয়ে এমপি হারুন সাংবাদিকদের বলেন, ‘চেয়ারপারসনের যে সমস্ত অসুখ-বিসুখ রয়েছে, এগুলোর জন্য উনার অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দরকার। এর জন্য বিদেশে তার চিকিৎসার দরকার।’

২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকার অর্থদণ্ড দেন আদালত। বর্তমানে তার বিরুদ্ধে ৩৩টি মামলা চলমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ