সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

আল্লামা হবিগঞ্জীর অবস্থা আশংকাজনক; এয়ার এম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর শারিরীক অবস্থা আশংকাজনক। বর্তমানে তাকে এয়ার এম্বুলেন্সে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আনা হচ্ছে ।

আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর পরিবার সূত্রে নিশ্চিত হয়েছে আওয়ার ইসলাম ।

এর আগে, স্বাস্থ্যজনিত সমস্যার কারণে  সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন বর্তমানে উপমহাদেশের শীর্ষ হাদীস বিশারদ ও প্রবীণ এ আলেম।

উল্লেখ্য, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী ২০১৭ সালের ১৯ জুলাই অসুস্থ হয়ে লন্ডনের ইউলিয়াম হার্ভে হাসপাতালে ভর্তি হন। পরে হার্টের এনজিওগ্রাম করা হয়।

আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর পরিবারের সদস্য ও মাদরাসার ছাত্ররা তার সুস্থতার জন্য সকলের কাছে বিশেষ দোয়া কামনা করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ