সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

নোয়াখালীতে স্পিরিট পান করে ৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় স্পিরিট পান করে অসুস্থ হয়ে ছয়জন মারা গেছেন। এ ঘটনায় অসুস্থ হয়েছেন অন্তত ছয়জন।

শুক্রবার সকাল থেকে শনিবার ভোর পর্যন্ত বসুরহাট পান বাজারসংলগ্ন রফিক হোমিও হলের স্পিরিট পান করে একে একে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের বাঁশ বেপারি বাড়ির নূর নবী মানিক (৫০), একই এলাকার ক্ষিরত মহাজন বাড়ির রবি লাল রায় (৫৫), মোহাম্মদনগর গ্রামের মহিন উদ্দিন (৪০), সিরাজপুর ইউনিয়নের মতলব মিয়ার বাড়িসংলগ্ন মো. সবুজ (৪৫) ও চর কাঁকড়া ইউয়িনের টেকের বাজার এলাকার আবদুল খালেক (৫৮) চর কাঁকড়া এলাকায় আবদুল লিটন (৬৫)।

এদিকে এ ঘটনায় রফিক হোমিও হলের মালিক ডা. জায়েদ ও তার ছেলে প্রিয়মকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, শুক্রবার সকালে স্পিরিট পানে অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে সবুজ ও আবদুল খালেক মারা যান।

রাতে একই দোকানের স্পিরিট পানে মৃত্যু হয় নূর নবী মানিক, রবি লাল ও মহিন উদ্দিনের।

বৃহস্পতিবার সকালে ঢাকায় নেয়ার পথে আবদুল খালেক লিটনও মারা যান।

তবে তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। অন্যদের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ছয়জন বলে জানান ওসি।

স্থানীয়দের অভিযোগ, এ দোকানের মালিক জায়েদ ও তার ছেলে প্রিয়ম অনেক বছর ধরে হোমিও হল নামের দোকানে স্পিরিটসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে আসছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ