সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

অভিযানে ‘ক্যাসিনো রাজা’ লোকমান গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ ক্যাসিনো ও জুয়ার আসর চালানোর অভিযোগে লোকমান হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান‘ক্যাসিনোর রাজা’ হিসেবে পরিচিত।

গতকাল বুধবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় লোকমানের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর সদস্যরা। এ সময় তার বাসা থেকে বেশ কয়েক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-২ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লোকমানের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মোহামেডান ক্লাবের কয়েকটি রুম ক্যাসিনোর জন্য ভাড়া দিয়েছিলেন।

তিনি আরও বলেন, লোকমানের বাসায় ক্যাসিনো বাণিজ্যের বিপুল পরিমাণ অর্থ রয়েছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। কিন্তু অভিযানটি শুরু করতে একটু দেরি হওয়ায় হয়তো সুযোগ বুঝে তিনি টাকাসহ অবৈধ জিনিস সরিয়ে ফেলেছেন। তবে তাকে সার্বিক বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

গ্রেপ্তারকৃত লোকমান একসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন বলে জানা যায়। তবে বর্তমানে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে অবৈধ ক্যাসিনোর টাকায় সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ