রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর

শেখ হাসিনার কাছে রোহিঙ্গাদের জন্য জমি বরাদ্দের অনুরোধ করল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোহিঙ্গাদের জন্য জমি বরাদ্দের অনুরোধ জানালেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গ বিষয়ে এক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি এ অনুরোধ জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। খবর ডেইলি সাবাহ-এর।

মেভলুত চাভুসওগ্লু বলেন, রোহিঙ্গা সঙ্কট বিশ্বের অন্যতম বৃহত্তর ট্র্যাজেডি এবং বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী মোকাবেলায় বাংলাদেশের ভূমিকায় তুরস্ক অত্যন্ত প্রশংসা করে।

তিনি বলেন, আমরা তুরস্কে সিরিয়ান শরণার্থীদের জন্য যেভাবে জমি বরাদ্দ করেছি, বাংলাদেশকেও অনুরোধ করছি, তারা রোহিঙ্গাদের জন্য জমি বরাদ্দ করবে।

এদিকে, প্রলম্বিত রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে চার দফা প্রস্তাব উত্থাপন করবেন বলে জানা গেছে।

সূত্র: ডেইলি সাবাহ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ