রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর

জুয়াকে জায়েজ করার সুযোগ নেই: চট্টগ্রাম সিটি মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘কোথাও বলা হয় নাই জুয়ার আসর বসিয়ে ক্লাব পরিচালনা করতে হবে।

সংবিধানে জুয়া পুরোপুরিভাবে নিষিদ্ধ, ইসলামেও নিষিদ্ধ। সতরাং এটা জায়েজ করার সুযোগ নেই।’ এমনটি বলেছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

তিনি আরও বলেন, যারা জুয়ার বোর্ড বসাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে এবং প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আমান বাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সিটি করপোরেশন আয়োজিত সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশে মেয়র এসব কথা বলেন।

এ সময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন আরও বলেন, ‘চট্টগ্রামে অনেকগুলো ক্লাব আছে। আমিও একটি ক্লাবের সভাপতি। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব আমি পরিচালনা করি।

চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট, ফুটবল, হকি, টেবিল টেনিসসহ অনেকগুলো ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমি ব্রাদার্স ইউনিয়নের কোনো ক্লাবঘর করিনি।

কারণ ক্লাবঘর করলে সেখানে নানারকম অনৈতিক কাজকর্ম হতে পারে। আমি তো আর সবকিছু চোখে চোখে রাখতে পারব না।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল ইসলাম, কাউন্সিলর এইচএম সোহেল, সিটি ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, জাহানারা ফেরদৌস, সাবেক কাউন্সিলর জাফর আলম, ব্রাদার্স ইউনিয়ন পরিচালক ওয়াহিদুল আলম শিমুল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ