রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

হাতিরঝিল লেকের পানিতে ভেসে উঠলো লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর হাতিরঝিল লেকের পানিতে একটি লাশ পাওয়া গেছে। মরদেহটি একজন পুরুষের। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

শনিবার ভোরে হাতিরঝিলের কুনিপাড়ার দিকে মরদেহটি ভেসে ওঠে। প্রথমে শুধু এর পিঠ ও মাথা দেখা যাচ্ছিল। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহের গায়ে চেক গেঞ্জি ও প্যান্ট ছিল।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহটি দেখে মনে হচ্ছে আনুমানিক ২-৩ দিন ধরে এটি পানিতে ছিল। এর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি কীভাবে হাতিরঝিলে এলো, তা জানার চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে মরদেহটি পানি থেকে তুলে এর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরএম/