রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

শেখ হাসিনার সরকার উলামা-মাশায়েখ বান্ধব সরকার: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশী আলেম-উলামা ও মাশায়েখগণের সঙ্গে মতবিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

শুক্রবার রাতে ইউএই’র আজমান শহরের এক অভিজাত হোটেল কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে প্রতি মন্ত্রী বলেন, ‘বাংলাদেশসহ প্রবাসী সকল আলেম-উলামা ও মাশায়েখগণের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও সু-সম্পর্ক গড়ে তুলছেন এবং এ সম্পর্কে উন্নয়নে তিনি যথেষ্ঠ আন্তরিক’।

‘জামায়াত একটি বিধ্বংসী দল, তারা ইসলাম ধর্মকে রাজনীতিতে ঢাল হিসেবে ব্যবহার করে ইসলামের মূল্যবোধ নষ্ট করেছে। মানুষকে ধোকা দিয়েছে। তাদের প্রতিহত করে এই ধর্মকে রক্ষা করার কথাও বলেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এসময় ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উলামা-মাখায়েখ বান্ধব’।

প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ তার আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় কওমী শিক্ষা ব্যবস্থাকে সম্মানিত কার, শরিয়ত বিরোধী কোনো আইন পাশ না করার প্রতিশ্রুতি প্রদান ও ২০১৯ সালের হজ ব্যবস্থার উন্নয়নে দেশের ৫৮ জন বিশিষ্ট আলেমকে হজে পাঠানোসহ আলেম-উলামা ও পীর-মাশায়েখদের মূল্যায়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন। তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাস করে। জননেত্রী শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন।’

মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন আলোচনার ধারাবাহিকতায় ধর্ম প্রতিমন্ত্রী ইসলামের প্রচার-প্রসার স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ এ সময় বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন, বিশ্ব ইজতেমার আয়োজনের জন্য টঙ্গীর জায়গা দেয়াসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।

সভায় প্রবাসী উলামা-মাশায়েখগণ আওয়ামী লীগ সরকারের এসব পদক্ষেপের প্রশংসা করেন এবং সব সময় সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন। উলামা-মাশায়েখ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাওলানা নূরুল কবির ও মীর কামাল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ