শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত  যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকী উসমানী মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত নবীজি (সা.)-কে যারা শেষ নবী মানে না তারা কাফের: মাওলানা খুরশিদ আলম কাসেমী কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির

চলতি বছরেই মাদরাসা শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল দেওয়া সম্ভব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯-২০ অর্থবছরে মাদরাসা শিক্ষকদের উচ্চতর স্কেল দেওয়া সম্ভব হবে। নতুন এমপিও নীতিমালার আলোকে চলতি বছরে তাদেরকে উচ্চতর স্কেল দেওয়া সম্ভব হবে বলে শিক্ষা মন্ত্রণালয়কে নিশ্চিত করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি এ সংক্রান্ত মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে চিঠি দিয়েছে অধিদপ্তর।

জানা যায়, মাদরাসা শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানে বাজেট বরাদ্দের হিসেব চেয়ে মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠির জবাবে মাদরাসা শিক্ষা অধিদপ্তর এ তথ্য দিয়েছে। অধিদপ্তরে পাঠানো ওই চিঠিতে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ মাদরাসা শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানের বাজেট বরাদ্দ আছে কী না এবং থাকলেও তা কত টাকা তা জানতে চেয়েছে। এর প্রেক্ষিতে গেল ৬ সেপ্টেম্বর অধিদপ্তর মাদরাসার শিক্ষক কর্মচারীদের উচ্চতর গ্রেড বাস্তবায়নে মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দের হিসেব পাঠিয়েছে।

মহাপরিচালক সফিউদ্দিন আহমদ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বেসরকারিমাদরাসাসমূহের মঞ্জুরি খাতে বেতন ভাতা সহায়তা বাবদ বরাদ্দ আছে ৩ হাজার ৯৪৫ কোটি ৬২ লাখ টাকা। কিন্তু মাদরাসা শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানের জন্য পৃথকভাবে কোনো বরাদ্দ নেই।’

‘তবে নতুন নীতিমালার আলোকে শিক্ষক-কর্মচারীদের উচ্চতর গ্রেড দিতে যে পরিমাণ টাকার দরকার হবে চলতি বছরের বাজেট থেকে সংস্থান করা সম্ভব। এ জন্য যদি অতিরিক্ত টাকা প্রয়োজন হয়, তবে সংশোধিত বাজেটের সময় অর্থ বিভাগে চাহিদা দিয়ে সে টাকা সংস্থান করা সম্ভব।’

আরএম/