রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে যাত্রীবাহী নাইট কোচের ধাক্কায় পুলিশের সুবেদারসহ চারজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে ঢাক-খুলানা মহাসড়কের গোপালগঞ্জে সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত সুবেদার আব্দুর রশিদ (৪৫), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রাজলক্ষ্মী গ্রামের নারায়ন হাওলাদারের ছেলে বিজন হাওলাদার (২৩), একই উপজেলার পাতিলাখালী গ্রামের নূর ইসলামের ছেলে রাসেল (২২) ও ছোট আমতলী গ্রামের দশরত মন্ডলের ছেলে কমল মন্ডল (২৪)।

ভাঙ্গা হাইাওয়ে থানার ওসি মুহা. আতাউর রহমান জানান, চাকা পাংচার হয়ে রড় বোঝাই একটি ট্রাক সোনাশুরে হাইওয়ের পাশে দাঁড়িয়ে ছিলো। ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি নৈশ কোচ ট্রাকটিকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হন। পরে গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত সুবেদার আব্দুর রশিদ (৪৫) নিহত হন।

হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও গ্রামবাসী আহত ও নিহতদের উদ্ধার করে। আহত ১৫ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুইজনকে খুলনা পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ