রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চাঁদপুরে কুরআনে হাফেজের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরের কচুয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্র মুহাম্মদ মাকসুদুর রহমান (১৪) উপজেলার মনপুরা গ্রামের মো. রহুল আমিনের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মাঠে ক্রিকেট খেলছিল মাকসুদ। এক পর্যায়ে মনপুরা-বাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদে বল পড়ে। ছাদ থেকে বল আনতে গিয়ে বৈদ্যুৎতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা রুহুল আমিন জানান, তার ছেলে শাহরাস্থি উপজেলায় একটি কওমি মাদরাসায় লেখাপড়া করত। মাদরাসা ছুটি হওয়ায় শুক্রবার সকালে গ্রামের বাড়িতে ক্রিকেট খেলতে এসে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়। নিহত মাকসুদ ছিলেন কোরআনে হাফেজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ