রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের দুই দিনব্যাপী কেন্দ্রীয় সদস্য সম্মেলন বিপুল পরিমাণে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রথম দিনের অধিবেশন সমাপ্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে এ  অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিবৃন্দ বক্তব্য দেন। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব শেখ গোলাম আসগর বলেন, এ দেশকে ঢুবিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে সুতরাং আমাদের সতর্ক  থাকতে হবে।

যখনই ইসলামের বিরোধীতা হয়েছে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছি। আমরা তসলিমার বিরুদ্ধে কথা বলেছি, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নেমেছি। শহিদ আরমানের কথা আমরা বলতে পারি। বাংলাদেশ ছাত্র মজলিস এক ইতিহাসের নাম। মসজিদের শহরকে আমরা ক্যাসিনোর শহর বানাতে দিবো না।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক সভাপতি খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট ‍মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, জাতির এক সংকটময় মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সদস্য সম্মেলন খুব বেশি গুরুত্বের দাবি রাখে।

তিনি বলেন, এদেশের শিক্ষাঙ্গনগুলোর পবিত্রতা কলঙ্কিত হয়ে গেছে। নগ্নতা আর বেহাপনায় ভরে গেছে শিক্ষাঙ্গন। এ দেশের তরুণ সমাজকে ধ্বংস করার পথে নিয়ে গিয়েছে। দুর্নীতির এক স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। এহেন মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রতিটি সদস্যকে দেশ জাতি ও মানুষকে বাঁচাতে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি, অনুষ্ঠানের বিশেষ অতিথি, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিকু্দ্দীন বলেন, দেশের স্বাধীনতা আজ হুমকির মুখে। দেশ জাতি আর সমাজ কে রক্ষা করতে আমাদেরই এগিয়ে আসতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইস্যুরেন্স বিভাগের অধ্যাপক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, আমরা ইসলামী রাজনীতি করি। ইসলামী রাজনীতিতে হৈচৈ আর চিল্লাফাল্লা নেই। অথচ অনেকে বক্তব্য দিয়ে গলা ফাঁটিয়ে ফেলে। এটা ঠিক নয়। আমরা সমাজে নৈতিকতার প্রচার প্রসার করবো, মানুষ আমাদের থেকে শিখবে। তাই আমাদেরকে সমাজের আইডল বনতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজ