মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

ক্যাসিনোর খোঁজে আরও ৩ ক্লাবে র‍্যাবের হানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোয়েন্দা খবরের ভিত্তিতে রাজধানীর ধানমণ্ডি ক্লাব, এজাক্স ক্লাব ও কারওয়ানবাজার মৎস্যজীবী ক্লাব ঘিরে রেখেছে র‌্যাব সদস্যরা। এই ৩টি ক্লাবের বিরুদ্ধেও অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগ রয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযানে যায় র‌্যাব-২। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।

এর আগে দুপুর দেড়টার দিকে কলাবাগান ক্রীড়াচক্রের চেয়ারম্যান ও কৃষকলীগের কেন্দ্রীয় নেতা শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায় র‌্যাব। পরে সন্ধ্যার দিকে তাকে নিয়ে কলাবাগান ক্রীড়াচক্রের কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব।

কলাবাগান ক্রীড়াচক্রের কার্যালয়ে অভিযান চালিয়ে র‍্যাব পিস্তল, গুলি ও বিপুল পরিমাণে তাস আটক করেছে।

এর আগে সকালে নিকেতনের ৫ নম্বর সড়কের ১১৩ নম্বর ভবন থেকে কেন্দ্রীয় যুবলীগের স্বঘোষিত নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে ৭ বডিগার্ডসহ আটক করে র‍্যাব। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে।

এ সময় তার ডেরা থেকে ২০০ কোটির এফডিআর চেক, নগদ ১০ কোটি ও অবৈধ মাদকদ্রব্য আটক করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ