রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ছাত্রদলের সভাপতি খোকন, সাধারণ সম্পাদক শ্যামল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ ২৮ বছর পর সরাসরি ভোটে নির্বাচিত হলো ছাত্রদলের নতুন নেতৃত্ব।

সংগঠনের ষষ্ঠ কাউন্সিলে ১৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। আর ১৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন শ্যামল।

বৃহস্পতিবার ভোর ৫টায় ফলাফল ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার শাহজাহানপুরের বাসায় রাতভর ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হয়।

নতুন ছাত্রদল সভাপতি খোকনের নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনুক ইসলাম শ্রাবণ ইসলাম পেয়েছেন ১৭৮ ভোট এবং সাধারণ সম্পাদক শ্যামলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির পেয়েছেন ৭৮ ভোট।

জানা গেছে, নবনির্বাচিত সভাপতি খোকনের বাড়ি বগুড়া জেলায়। সাধারণ সম্পাদক শ্যামলের বাড়ি নরসিংদী। ৫৩৩ কাউন্সিলরের মধ্যে ৪৮১ জন ভোট প্রদান করেছেন।

রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

এর আগে বুধবার মির্জা আব্বাসের বাসায় বুধবার রাত সাড়ে ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে সাড়ে ১২টা নাগাদ। এরপর ১ ঘণ্টার বিরতি নিয়ে ভোট গণনা শুরু হয় রাত দেড়টায়। এর আগে স্কাইপে প্রার্থী ও কাউন্সিলরদের মতামত নেন তারেক রহমান।

প্রার্থীরা জানান, তাদের উপস্থিতিতে যেন ভোট গণনা হয়। পরে কাউন্সিল ও প্রার্থীদের সম্মতিক্রমে প্রার্থীদের সামনে রেখে ভোট গণনা শুরু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ