রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

'সাহাবাদের মেহনত, ত্যাগ ও জীবনোৎসর্গের ইতিহাস জনসমক্ষে তুলে ধরতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রাম ওমরগনি এম, ই, এস কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান লেখক ও গবেষক অধ্যাপক অব. ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন ইসলামের জন্য সাহাবায়ে কেরামের নজিরবিহীন মেহনত, ত্যাগ ও জীবনোৎসর্গের ইতিহাস জনসমক্ষে তুলে ধরতে হবে।

আজ (১৬ সেপ্টেম্বর) সোমবার হালিশহর মারকাযুল উলুম মাদরাসায় মারকাযুস সাহাবা বাংলাদেশ কতৃক আয়োজিত শানে সাহাবা রা. শীর্ষক মতবিনিময় সভা ও জেলা কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মহানবী সা. এর নির্দেশনা পেয়ে মর্যাদাবান সাহাবাগণ দাওয়াত ও জিহাদের ঝাণ্ডা নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন। দ্বীনের স্বার্থে তাঁদের কুরবানী ও ধনসম্পদ ব্যয় মানবেতিহাসে স্বর্নাক্ষরে লেখা থাকবে।

ড. আ ফ ম খালিদ আরো বলেন, রাসুলের সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করা অথবা তাদের বিরূপ সমালোচনা করার মানসিকতা আমাদের পরিহার করতে হবে। অন্যথায় দুর্ভোগ ও দুর্ভাগ্য পিছু ছাড়বে না।

পরিশেষে তিনি উপস্থিত তৌহিদীজনতাকে সাহাবায়ে কেরাম জীবনী অধ্যয়ন করে সাহাবাদের রা. ভালোবাসা বৃদ্ধি করার আহ্বান করেন। এবং মোনাজাত পরিচালনা করেন।

মারকাযুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে উদ্বোধক ছিলেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া চট্টগ্রামের মুহাদ্দিস ইসলামি অর্থনীতিবিদ লেখক মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ। এছাড়া মারকাযুস সাহাবা বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা শামীম আল আরকাম সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ ওলামা তোলাবা ও সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ