রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ীর সদর উপজলোয় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রহিম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রহিম জেলা সদরের শহিদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের বাসিন্দা।

পুলিশের দাবি, নিহত রহিম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে।

রোববার রাত ৩টার দিকে উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, আট মামলার আসামি রহিমকে ধরতে চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় অভিযানে যায় পুলিশ। এসময় রহিম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে হামলা ও গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে আবদুর রহিম গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, একটি তাজা কার্তুজ ও নয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। রহিমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

-এএ