রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘অবিলম্বে নেত্রকোনায় কাদিয়ানীদের উপাসনাগৃহ নির্মাণ কাজ বন্ধ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা নুরুল ইসলাম বলেছেন, অবিলম্বে নেত্রকোনায় কাদিয়ানীদের উপাসনাগৃহ নির্মান কাজ বন্ধ করতে হবে।

কাদিয়ানীদের ঈমান বিধ্বংসী সকল অপতৎপরতা বন্ধ করতে হবে। অন্যথায় যে কোন পরিস্থিতির জন্য সরকারকে এর দায়ভার গ্রহন করতে হবে।

গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হুশিয়ারী শব্দ উচ্চারন করে বলেন, প্রশাসনের কিছু অসাধু, দুর্নীতিবাজ কর্মকর্তাদের ব্যবহার করে কাদিয়ানীরা মুসলমানদের ঈমান বিধ্বংসী অপতৎপরতায় লিপ্ত।

মুসলমানদের টেক্সের টাকায় লালিত এসব কর্মকর্তাদের প্রতি অবিলম্বে সরকারের বিশেষ দৃষ্টি দিতে হবে। অন্যথায় সারাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।

তিনি নেত্রকোনা প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমরা জানতে পেরেছি আপনারা কাদিয়ানীদের পক্ষাবলম্বন করে তৌহিদি জনতার বিপক্ষে অবস্থান নিয়েছেন। অবিলম্বে তৌহিদি জনতার বিরুদ্ধে সকল হয়রানী বন্ধ করে কাদিয়ানীদের উপাসনাগৃহ নির্মানের ষড়যন্ত্র বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন করুন। অন্যথায় তৌহিদি জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, নেত্রকোনার স্থানীয় তৌহিদি জনতা ও তাহাফফুজে খতমে নবুওয়ত এর প্রতিবাদের জেরে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেয়া কাদিয়ানীদের উপাসনাগৃহ নির্মাণকাজ নতুন ভাবে কাদিয়ানীরা শহরের উত্তর সাতপাই এলাকায় শুরু করে।

নেত্রকোনা মডেল থানায় নতুন লিখিত অভিযোগ নামা দায়ের করা হলে প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করেন। এ বিষয়ে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ১০০ উলামায়ে কেরামের একটি প্রতিনিধিদল নেত্রকোনা মডেল থানায় সাক্ষাত করতে গেলে প্রশাসন উলামাদের সাথে দুর্ব্যবহার করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ