রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ছাত্রলীগের পদ হারালেন শোভন-রাব্বানী, দায়িত্বে নতুন মুখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বহু সমালোচনা আর বিতর্কের পর পদ হারালেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

সূত্র বলছে, আজ শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের শীর্ষ এই দুই নেতা প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগ পত্র তুলে দেন তারা।

গণভবন সূত্র বলছে, শোভন-রাব্বানীকে ছাঁটাইয়ের পর পদাধিকার বলে সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগঠনটি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আল নাহিয়ান খান জয়। অন্যদিকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। পাশাপাশি তাদের অল্প সময়ের মধ্যে সম্মেলন করতে বলা হয়েছে।

পদত্যাগ বা অপসারণের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। বৈঠক সূত্র বলছে, প্রধানমন্ত্রীর নির্দেশে শোভন-রাব্বানী সন্ধ্যায় গণভবন গিয়ে আওয়ামী লীগের সভানেত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরে সংবাদ সম্মেলন করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ