রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সেন্টমার্টিনগামী ট্রলারের ইঞ্জিন বিকল, ২৫ বাংলাদেশি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন ফেরার পথে বৃহস্পতিবার দুপুরে এফবি সুমাইয়া নামে একটি যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ট্রলারে দ্বীপের বিভিন্ন এলাকার মাঝিসহ ২৫ জন ব্যক্তি ছিল। কোস্টগার্ড তাদের উদ্ধার করেছে।

কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. জোসেল রানা বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ৩ নারীসহ ২২ জন যাত্রী নিয়ে একটি ট্রলার টেকনাফ থেকে সেন্টমার্টিন যাচ্ছিল। দুপুরের দিকে নাফ নদী পার হয়ে বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষংদিয়া এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে খবর পেয়ে কোস্টগার্ডের একটি টিম বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়। বিকালের দিকে তারা সেন্টমার্টিন পৌঁছায়। এতে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ