রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ইসি ভবনে আগুনের ঘটনায় ৩ কোটি ৭৭ লাখ টাকার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশন ভবনে আগুনের ঘটনায় ৩ কোটি ৭৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।

আগুনের ঘটনায় নির্বাচন কমিশন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে একথা জানান তিনি।

তিনি আরও জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুন লাগে বলে উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। ৪৫০০ ইভিএম ছিলো, এর মধ্যে ক্ষতি হয়েছে ২৭৪৮টি।

ক্ষতির পরিমাণ ৩ কোটি ২১ লাখ ২৮ হাজার টাকা। এসময় এক প্রশ্নের জবাবে মোখলেসুর রহমান জানান, আগুনের কারণে ইভিএম ক্ষতিগ্রস্থ হলেও রংপুর-৩ আসনের উপনির্বাচন এর কোন প্রভাব পড়বে না।

গত রোববার রাতে নির্বাচন কমিশন ভবনের নিচ তলায় আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ইসি এবং ফায়ার সার্ভিস পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ