রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ীর পাংশা উপজেলায় মৌড়াট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগ নেতা শওকত আলী মণ্ডলকে (৪০) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাগদুলিবাজারে এ ঘটনা ঘটে।

নিহত শওকত আলী মণ্ডল মৌড়াট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ডে সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার পশ্চিম বাগদুলি গ্রামের নাজির মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শওকত আলী মন্ডল বাগদুলী বাজারের পল্লী চিকিৎসক ডা. অজয়ের ফার্মেসীতে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তী সময়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ২টার দিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌড়াট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামাণিক জানান, গত উপজেলা নির্বাচনে শওকত আলী নৌকার পক্ষে কাজ করেন। এ কারণে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, কে বা কারা শওকত আলীকে হত্যা করেছে তা জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।

-এএ