রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল পিছিয়ে ২১ ডিসেম্বর নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের সময় ২১ দিন বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩০ নভেম্বরের পরিবর্তে নতুন তারিখ আগামী ২১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান জি এম কাদের এ ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, পার্টির কেন্দ্রীয় কাউন্সিলের নতুন তারিখ আগামী ২১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আগামী বছরের অক্টোবরের মধ্যেই ছাত্রসমাজের কাউন্সিল করা হবে। নির্বাচনের মাধ্যমে গঠন করা হবে কমিটি।

এদিকে এর আগে গত ৭ সেপ্টেম্বর পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভায় সর্বসম্মতিতে ৩০ নভেম্বর কাউন্সিলের তারিখ নির্ধারিত হয়েছিল।

সভায় জাপা চেয়ারম্যান বলেন, কাউন্সিলের মাধ্যমে দলের নেতা-কর্মীরাই পার্টির নেতৃত্ব নির্বাচন করবেন। পদের জন্য আমি রাজনীতি করতে আসি নাই। দেশ ও মানুষের জন্য আমাদের রাজনীতি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ