রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ছাত্রলীগের কমিটি ভাঙার সিদ্ধান্ত দেননি প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রলীগের কমিটি ভেঙে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন—গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী কোন সিদ্ধান্ত দেননি।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা জানান। এর আগে সেতুমন্ত্রী নিজ দফতরে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ছাত্রলীগের কমিটিকে ভেঙে দিতে বলেছেন কি বলেন নাই, সে বিষয়ে আমি কিছু বলব না। ছাত্রলীগের নানা কর্মকাণ্ডে আওয়ামী লীগ ক্ষুব্ধ। তাদের ভালো সংবাদের শিরোনাম হতে আহ্বান জানিয়েছি। ছাত্রলীগের কর্মকাণ্ডকে শোধরানোর জন্য নির্দেশও দেওয়া হয়েছে। তবে গতকাল রাতে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত হয়নি।

জাতীয় পার্টির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি যাকেই বিরোধী দলীয় নেতা মনোনীত করবে তাকেই সরকার মেনে নেবে। এটা তাদের দলীয় বিষয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ