রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সোনামসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ছোট সোনামসজিদের দানবাক্সের সিলগালা করা তালা ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। ইমাম হিজবুল্লাহ ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ঘটনাটি নিশ্চিত করেন বলেন, দানবাক্সটি গত ১১ মাস থেকে সিলগালা করা ছিল।

মোয়াজ্জিন সাদিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে ফজরের আজান দিতে মসজিদে ঢুকতেই দানবাক্সটির তালা ভাঙ্গা ও কিছু টাকা পড়ে থাকতে দেখি। পরে ঘটনাটি পাশের বাজারের নৈশ প্রহরীকে জানাই।

মসজিদের ইমাম হিজবুল্লাহ জানান, মোয়াজ্জিনের মাধ্যমে সংবাদ পেয়ে আমি ও কোষাধ্যক্ষ এসে দেখি মসজিদের উত্তর দিকে পকেট গেটের তালা ভাঙ্গা।

তিনি আরও জানান, প্রতিবছর মাত্র একবার দানবাক্সটি খোলা হয়। এতে প্রায় ৫ লাখ টাকা জমা হয়। সে হিসাবে গত ১১ মাসে প্রায় চার লক্ষাধিক টাকা দানবাক্সে জমা ছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। কমিটিকে নিয়ে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ