রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বিশ্বের বসবাস অনুপযোগী শহরের তালিকায় ঢাকা তৃতীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় এবারও শীর্ষস্থান দখল করেছে ইউরোপের অস্ট্রিয়ার ভিয়েনা।

তবে ১৪০টি দেশের এ তালিকায় ঢাকার অস্থান ১৩৮তম। এর পেছনে আছে মাত্র দুটি শহর। অর্থাৎ বসবাস অনুপযোগী শহরের তালিকায় তৃতীয় ঢাকা।

সূত্র মতে গত বছর এ হিসেবে দ্বিতীয় ছিল বাংলাদেশের রাজধানী। তালিকার সবচেয়ে শেষে বা ১৪০তম দেশ হিসেবে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার নাম।

প্রতি বছরের মতো এবারও বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টিলেজেন্স ইউনিট (ইআইইউ) এ-সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করে।

গত মঙ্গলবার প্রকাশিত এ তালিকায় সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য বাসযোগ্য শহর হিসেবে দ্বিতীয়বারের মতো প্রথম স্থান দখল করে ভিয়েনা।

এর আগে এক টানা সাত বছর প্রথম স্থানে ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটি। গত বছর ভিয়েনা সবাইকে অবাক করে দিয়ে এক নম্বরে উঠে আসে। গতবারের মতো এবারও দ্বিতীয় স্থানে মেলবোর্ন।

এছাড়া শীর্ষ পাঁচের মধ্যে অস্ট্রেলিয়ারই আরেকটি শহর আছে। বাসযোগ্য তৃতীয় শহর সিডনি। চতুর্থ স্থান পেয়েছে জাপানের ওসাকা এবং পাঁচে রয়েছে কানাডার ক্যালগরি।

বিশ্বের ১৪০টি শহরকে বাছাই করে বিভিন্ন বিষয়ের ভিত্তিতে ইতিবাচক ও নেতিবাচক অবস্থানের হিসাব রাখে ইআইইউ। শহরগুলোর রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা, অপরাধ, শিক্ষা, স্বাস্থ্যসেবা প্রাপ্তি ইত্যাদির ওপর ভিত্তি করে এই সূচক প্রকাশ করেছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি।

বাসযোগ্য শহরের তালিকায় ছয় নম্বরে আছে কানাডার ভ্যাঙ্কুভার, সাতে যৌথভাবে টরন্টো এবং জাপানের টোকিও। আটে ডেনমার্কের কোপেনহেগেন এবং দশে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড। এ হিসেবে দেখা যায়, বাসযোগ্য শহরের শীর্ষ দশের মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা এবং জাপানেরই আধিপত্য বেশি।

তালিকার একদম শেষের দিকে থাকা অর্থাৎ বিশ্বের স্বল্পতম বাসযোগ্য বা সবচেয়ে বেশি বসবাস অনুপযোগী শহর হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত শহর সিরিয়া।

সবচেয়ে বেশি বসবাস অনুপযোগী শীর্ষ ১০টি দেশের মধ্যে দ্বিতীয় নাইজেরিয়ার লাগোস, তৃতীয় ঢাকা, চারে লিবিয়ার ত্রিপলি, পাঁচে পাকিস্তানের করাচি, ছয়ে পাপুয়া নিউগিনির পোর্ট মোরসবি, সাতে জিম্বাবুয়ের হারারে, আটে ক্যামেরুনের ডাউলালা, নয়ে আলজেরিয়ার আলজিয়ার্স এবং দশে ভেনিজুয়েলার কারাকাস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ