রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ফ্লাইওভারে পাঠাও চালক হত্যাকারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার শাহজাহানপুরের মগবাজার-মালিবাগ ফ্লাইওভারে পাঠাও চালক মিলনকে গলা কেটে হত্যা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় নুরুজ্জামান অপু নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গতকাল রোববার রাতে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। আটক অপু গত ২৫ আগস্ট রাতে পাঠাও চালক মিলনকে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাই করে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, অপু হত্যার কথা স্বীকার করেছে। ঘটনার বিবরণে তিনি জানিয়েছেন, ওইদিন গুলিস্তান যাওয়ার জন্য ৫০ টাকা ভাড়ায় তিনি মালিবাগ আবুল হোটেল থেকে মিলনের মোটরসাইকেলে ওঠেন।

ফ্লাইওভারে ওঠার পর পদ্মা ডায়াগনস্টিকের সামনে এসে সিগারেট জ্বালানোর কথা বলে মিলনকে বাইকের গতি কমাতে বলেন তিনি। মিলন গতি কমালে কাছে থাকা অ্যান্টি কাটার দিয়ে মিলনের গলায় টান দেন অপু।

অপু মাদকাসক্ত ও পেশাদার মোটরসাইকেল ছিনতাইকারী বলেও জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে তার বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ