রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

সেই ৩ শিশুর মৃত্যু হয় অক্সিজেনের অভাবে: চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরের মসজিদে ইমামের বিশ্রামাগারে তিন শিশুর মৃত্যু অক্সিজেনের অভাবে হতে পারে বলে চিকিৎসক জানিয়েছেন।

লাশের ময়নাতদন্তকারী ও চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক সুজাউদ্দৌলা রুবেল সাংবাদিকদের জানান, ইমামের ওই কক্ষে ইউপিএসের ব্যাটারির কারণে বা অন্য কোনো কারণে অক্সিজেনের অভাব দেখা দেয়ায় শিশুদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির সাংবাদিকদের জানান, আমাদের প্রাথমিক ধারণা, ওই কক্ষে যে ব্যাটারি ছিল তা থেকে কোনো কারণে কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে যদি কার্বনডাই-অক্সাইড বা অন্য কোনো কেমিক্যাল উৎপাদন বেশি হয়ে যায়, সেক্ষেত্রে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হলে, অক্সিজেন নিতে না পারলে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমাদের প্রাথমিক ধারণা। সিআইডিও আমাদের প্রাথমিক ধারণা দিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার চাঁদপুরের মতলব উপজেলায় পূর্ব কলাদিয়া জামে মসজিদ ইমামের কক্ষে তিন শিশুর মৃত্যু হয়। মসজিদের ইমাম জামাল উদ্দিনের ছেলেসহ তিন শিশু ওই কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরে দরজা ভাঙলে তাদের লাশ মেলে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ