সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে অটোচালকের মৃত্যু, আহত সেনা সদস্য রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫

ভারতীয় মাদকসহ হানিফ পরিবহনের ৩ স্টাফ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় প্যাথিডিন ও ফেনসিডিলসহ বাসের চালক ও হেলপারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ আগস্ট) সাড়ে ১১টার দিকে থানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাসে করে ভারতীয় মাদক নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস থানার সামনে আসলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের ভিতরে বিশেষ কায়দায় রাখা ১৯০ বোতল ফেনসিডিল ও ভারতীয় ৯ শত পিস প্যাথেডিন উদ্ধার করা হয়।

এ ঘটনায় হানিফ পরিহবন বাসের সুপারভাইজার রবিউল ইসলাম (২৬), হেলপার শাহ আলম (৩০), ড্রাইভার পলাশ সরকারদের (৩৪) আটক করে পুলিশ।

রবিউল ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিজুল বাজার গ্রামের রেজাউল করিমের ছেলে। শাহআলম একই জেলার সদর উপজেলার নিম নগর বালুবারী গ্রামের দারাজ উদ্দীনের ছেলে। পলাশ সরকার নাটোর জেলার সদর উপজেলার হাজরা গ্রামের পরেশ চন্দ্র সরকারের ছেলে। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ