সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছেলের সামনে বাবা নিহত সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬

হিন্দুস্তান মুর্দাবাদ-মোদিকে হুমকি দিয়ে ‘পাক-বার্তা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি ও ভারতকে জম্মু ও কাশ্মির থেকে সেনাবাহিনী সরাতে বলা হয়েছে। পাকিস্তানের একটি ফোন নম্বর থেকে ভারতের ফোন নম্বরে এমন হুমকি দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, হোয়াটসঅ্যাপে পাঠানো এমনই একটি মেসেজ ঘিরে বুধবার তোলপাড় শুরু হয়। যে মেসেজ পাকিস্তানের পক্ষ থেকেই পাঠানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ।

খবরে বলা হয়েছে, কোল্লাম কালেক্টরেটে মঙ্গলবার মেসেজটি পাঠানো হয়। যে মেসেজে ভারতকে জম্মু ও কাশ্মির থেকে সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। পাশাপাশি নরেন্দ্র মোদিকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই মেসেজে।

সেইসঙ্গে সেনাবাহিনীর সদর দফতর, বিজেপি ও রাষ্ট্রীয় সেবক সংঘের (আরএসএস) সদস্যদের উদ্দেশেও হুমকি দিয়ে বলা হয়েছে, বার্তা প্রেরকরা সকলের ওপরই নজরদারি চালাচ্ছে।

কোল্লাম জেলা প্রশাসনের এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, কালেক্টরেটের মোবাইল ফোন নম্বর, যেটা কেরলা বিপর্যয় মোকাবিলা দফতর জরুরি পরিস্থিতিতে তাদের কন্ট্রোল রুমের নম্বর হিসেবে ব্যবহার করে থাকে, তাতেই মঙ্গলবার রাতে পাকিস্তানের একটি ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে হুমকিবার্তা পাঠানো হয়।

তদন্তকারী এক কর্মকর্তা বলেছেন, ‘কন্ট্রোল রুমের নম্বরে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে যাতে বলা হয়, হিন্দুস্তান মুর্দাবাদ। সঙ্গে অন্যান্য অনেক কথাও লেখা হয়েছে। আমরা একটি এফআইআর দায়ের করে তদন্ত করছি।’ জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় পুলিশের হাতে তদন্তে সাহায্যের জন্য সমস্ত তথ্য তুলে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ