রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ

একনেক সভায় সড়কের পাশে গাছ লাগানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চালকদের জন্য মহাসড়কের পাশে পার্কিং সুবিধাসহ বিশ্রামাগার নির্মানের জন্য একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক সভা। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২৩৩ কোটি ৫২ লাখ টাকা। এ ছাড়া ৫ হাজার ৪৯৪ কোটি ৪ লাখ টাকার আরো ১২টি প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। এসময় সড়কের পাশের সব জায়গায় বাধ্যতামূলকভাবে গাছ লাগানোর অনুশাসন দেন প্রধানমন্ত্রী।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রকল্পটির আওতায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-রংপুর এবং ঢাকা-খুলনা মহাসড়কে বিশ্রামাগার নির্মাণ হবে।

এছাড়া বেনাপোল স্থলবন্দরে টার্মিনাল নির্মাণ, রাজধানীর উত্তরায় ওয়াসার পয়ঃশোধনাগার নির্মাণে ভূমি অধিগ্রহনসহ এক ডজন প্রকল্প অনুমোদন দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ